Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে অবিশ্বাস্য বাজে আম্পায়ারিং

হবিগঞ্জ সংবাদদাতা |  ১২ এপ্রিল, ২০১৫

ফাইল ছবি

গত ৯ এপ্রিল হবিগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে "ক্লাব ৯৩" এবং "শ্যামলী ক্লাব" এর মধ্যকার সেমি ফাইনাল খেলায় অবিশ্বাস্য বাজে আম্প্যারিং এর অভিযোগ উঠেছে। দুই আম্পায়ার ফয়সল এবং সাইদুর শ্যামলী ক্লাবের পক্ষে এবং ক্লাব ৯৩ এর বিপক্ষে একের পর এক বাজে সিদ্ধান্ত দিয়ে হবিগঞ্জ ক্রিকেট লীগের ইতিহাসে এক বিতর্কিত ম্যাচের জন্ম দিয়েছেন । কদিন আগেই বিশ্বকাপে বাজে  আম্পায়ারিং শিকার হয়ে বাদ পড়ে বাংলাদেশ। বিতর্কের ঝড় উঠে পুরো বিশ্বে। এবার দেশের ভেতরেই ঘটল বাজে আম্পায়ারিং এর ন্যক্কারজনক দৃষ্টান্ত।

খেলার সময় দুই আম্পায়ার সকল রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে শ্যামলী ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দেন। ক্লাব ৯৩ এর গুরুত্বপূর্ণ ৩ খেলোয়াড়কে স্ট্যাম্পের বাইরে পায়ে লাগার পরও এলবিডব্লিও তো দিয়েছেনই শ্যামলী ক্লাবের সেরা বোলার প্রতি ওভারে বল করেছেন ৭ বল করে। অপরদিকে অন্য বোলারদের বল ৫ বলে শেষ করে দিয়েছেন।

এমনই নিজেদের খেয়াল খুশি মত হাস্যকর ভাবে একটি ম্যাচ পরিচালনা করেন তারা। এমন ম্যাচের পর ফলাফল যে কি দাঁড়ায় তা জানা অবান্তরই বটে। কেন এমন হলো এ ব্যাপারে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে
তিলে সিলেটটূডে২৪ডটকম কে বলেন- 'এ ব্যাপারে আমার কোন মন্তব্য নাই, আপনি জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফরহাদ সাহেবের সাথে কথা বলেন"। পরবর্তীতে চেষ্টা করেও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হবিগঞ্জের ক্রিকেট সংশ্লিষ্টরা এ ব্যাপারে বলেন , স্থানীয় পর্যায়ে শুদ্ধ ক্রিকেট চর্চা না হলে ক্রিকেটের উন্নতি করা যায়না, এরকম বাজে দৃষ্টান্ত স্থাপন হলে খেলার স্পিরিট নষ্ট হয়। ক্লাব ৯৩'র যুগ্ম সম্পাদক শাকিল আহমদ সিলেটটুডে২৪ডটকমকে বলেন,- আম্পায়ার কমিটির প্রধানকে অনুরোধ করার পরও কোন সিনিয়র আম্পায়ার এই ম্যাচ পরিচালনার দায়িত্ব না দিয়ে শ্যামলী ক্লাবের সমর্থক দুজনকে এই দায়িত্ব দেয়া হয়। আমরা এই ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার কাছে প্রতিকার চেয়েছি যদি উপযুক্ত জবাব না পাই তাহলে বিসিবির বরাবর আবেদন করব।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.