নিজস্ব প্রতিবেদক | ০৬ নভেম্বর, ২০১৬
সারা দেশে চলমান সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং মন্দিরে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সিলেটের সর্বস্তরের সৎসঙ্গবৃন্দ ও হিউম্যান রাইস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, সিলেট নামের দুটি সংগঠন।
রবিবার (০৬ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে উভয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক হিন্দু ধর্মাবলম্বীদের মালাউনের বাচ্চা বলে গালি দেওয়ার এক অভিযোগ উঠেছে, এটা অনাকাঙ্ক্ষিত, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সাম্প্রদায়িক মানসিকতার জন্য এ মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।
এ ছাড়াও ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর সহ সারা বাংলাদেশে ঘৃণ্য হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা।
এ সময় সৎসঙ্গ সিলেটের সহ সভাপতি দুর্গেশ দাশ, সহ- সাধারণ সম্পাদক মুহিত লাল দেব, সদস্য নির্লেন্দু বিকাশ রায়, সুরতলাল দাশ, অরুণ কুমার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আর হিউম্যান রাইস ওয়াচ ট্রাষ্টের সিলেট বিভাগীয় কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী তুহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় মোহন দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রঞ্জন সিনহা, পান্না লাল রায়, সিদ্ধ মাধব দাশ (ইসকন), এড. সাধন চন্দ্র পাল ও মানবাধিকার ব্যাক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সিলেট বিভাগীয় সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পী মোঃ. বেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ. আব্দুস শুকুর, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ. শামসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. নিধু রঞ্জন দাস, মহিলা সম্পাদীকা রুবা বেগম, সদস্য রতœা বেগম, পারভীন খান, আব্দুল্লাহ খান আসাদ, নিপেন্দ্র দেব লনু, সাকিব খান, এম এ কাশেম ও সাহেদা বেগম প্রমূখ।