Sylhet Today 24 PRINT

সিলেটে আয়কর মেলায় ৬ দিনে ২৭ কোটি টাকা রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০১৬

সিলেটে আয়কর মেলার ৬ দিনে ২৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৪৬৬ টাকা রাজস্ব আদায় হয়েছে। মেলার ৬ষ্ট দিনে রোববার আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৩০ টাকা। এদিন মোট ৪৫৪৭ করদাতা সেবা গ্রহণ করেছেন। রিটার্ণ দাখিল করেছেন ৭২৯ জন। নতুন টিআইএন নিয়েছেন ১৪২ জন।

আদায়কৃত করের মধ্যে সিলেট জেলায় ৩ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৪৪৩ টাকা, হবিগঞ্জে ৭ লাখ ৮৯ হাজার ৫৪৩, সুনামগঞ্জে ১ লাখ ৮৬ হাজার ৫৩৫, ছাতকে ২ লাখ ৪৫ হাজার ৫৬৩ এবং গোলাপগঞ্জে ১ লাখ ৯৪৬ টাকা কর আদায় হয়েছে।

এসব তথ্য জানিয়ে সিলেটের সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, আমরা আশা করছি এবার মেলা থেকে ৩৫ কোটি টাকার মতো কর আদায় হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.