Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বন মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে বন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আজাদ মিয়া (২৫) ও মোছাব্বির মিয়া (৩০)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, থানার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কবিলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।

তিনি আরও জানান, বন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। এতো দিন তারা পালিয়ে থাকায়, তাদের গ্রেফতার করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.