Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা মাহবুবুর রব স্মরণে নবীগঞ্জে শোকসভা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৬

মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাহবুবুল রব সাদী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কর্তৃক এই শোকসভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদ্বীপ দাশ রাজুর পরিচালনায় সংসদ ভবনে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান পারছু, জেলা সহকারী কমান্ডার এডভোকেট ছালেহ উদ্দিন, জাসদ সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, প্রাক্তন চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ড. রথীন্দ্র চন্দ্র দেব, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সন্তান কমান্ডের আহ্বায়ক ফজলূল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষণ রায়, জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, মহিলা লীগের সভানেত্রী দিলারা হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন প্রমুখ।

সভায় বক্তাগণ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী বীর প্রতীক’র স্মৃতিচারণ করে নবীগঞ্জে দর্শনার্থী স্থান এই বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী’র নামে নামকরণের দাবি জানান। এর মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন এবং নবীগঞ্জ-আইনগাও রাস্তা বীর মুক্তিযোদ্ধা সাদী’র নাম করণের প্রস্তাব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.