Sylhet Today 24 PRINT

মাধবপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করেছে টাস্কফোর্স।

সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ২৮ প্যাকেট ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করে। এ সময় টাস্কফোর্সের অভিযান টের পেয়ে আলী আকবর ও তার লোকজন পালিয়ে যায়।

৫৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে কত ২৭ অক্টোবর আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদক, টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছিল টাস্কফোর্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.