Sylhet Today 24 PRINT

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৬

গোয়াইনঘাটে ৬নং ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলা শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের শিক্ষক, শিক্ষিকাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

শনিবার (৫ নভেম্বর) স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, তার ভাই জিয়াউল ইসলাম, জোয়াদুল ইসলাম, মফিজুর রহমান, দেলোয়ার হোসেনসহ সন্ত্রাসীদের উপর্যুপরি হামলার প্রতিবাদে ফুসে ওঠেছেন উপজেলার শিক্ষক সমাজ।

ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ কর্তৃক মামলা রেকর্ড না করায় ক্ষোভে ফেটে পড়েন সর্বস্তরের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, শিক্ষকের উপর হামলার বিচার চাই, করতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াও জাগ্রত বিবেক। এমন শ্লোগান লেখা প্লে-কার্ড হাতে লাইনে দাড়িয়ে এই হামলার প্রতিবাদ জানান সমবেতরা।

শিক্ষক নাজমুল ইসলাম ও শিক্ষক পিন্টু চক্রবর্তীর যৌথ পরিচালনা ও প্রবীণ শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক আবুল হাসনাত জুয়েল, সিরাজুল ইসলাম মামুন, নুরুল আমিন, সিরাজ উদ্দিন, সোহেল আহমদ, গিয়াস উদ্দিন, আহমেদুল কিবরিয়া বকুল, গোলাম মাসুদ লিটন, মাহফুজ আহমদ, আব্দুর রশিদ, তাজ উদ্দিন, সায়েম আহমদ, মাহবুবুল আলম, আজমল আলী, ইসমত আরা, ময়নুল হোসেন, সালিকুর রহমান, কবির উদ্দিন, সালাউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা এ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রধান করেন। বেধে দেওয়া উক্ত সময়সীমার ভিতরে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে উদ্যোগ না নিলে শিক্ষক ধর্মঘটসহ লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রশাসনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.