Sylhet Today 24 PRINT

জুড়ীতে ১ কোটি ৯২ লাখ টাকার দুই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৬

জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে তৃণমুল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। তা আর অন্য কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে।

হুইপ সোমবার (৭ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের ভবন নিমার্ণ কাজ ও মানিক সিংহ রাজাপুর রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৃথক দু’টি উন্নয়ন প্রকল্পের নিমার্ণে সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।

হুইপ আরো বলেন বলেন, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর কারণে দেশ এখন বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত হয়েছে। সেদিন বেশি দুরে নয়, যেদিন বাংলাদেশ বিদেশে বিদ্যুৎ রফতানি করবে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ এই সরকারের আমলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আগামী ৩ বছরে এই ব্যাপক উন্নয়ন কাজ শেষ হলে দেশের চেহারাই অনেকটা পাল্টে যাবে। এই উন্নয়নের মাধ্যমেই আগামী ২০১৯ সালের নির্বাচনে মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে।

হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, প্রকৌশলী ইশতিয়াক হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.