Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলে ‘তারুণ্যের আনন্দযজ্ঞ’

সবকটি অডিটরিয়াম সংস্কার ও সুসজ্জিত করা হবে- আবু জাহির এমপি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৬

সাংস্কৃতিক কার্যক্রমের সুবিধার্থে হবিগঞ্জের সবকটি অডিটরিয়াম সংস্কার ও সুসজ্জিত করা হবে। ৬ নভেম্বর রবিবার তারুণ্য সোসাইটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির  এই প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তারুণ্য সোসাইটির তরুণদের বিগত বছরের কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হয়ে তাদের আরো কয়েকটি সামাজিক কাজের জন্য দিকনির্দেশনা মূলক পরার্মশ দেন।


তারুণ্য সোসাইটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে সন্ধ্যা ৭টা ‘তারুণ্যের আনন্দযজ্ঞ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির “তারুণ্যের সাতকাহন” শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খোয়াই থিয়েটারের সহ সভাপতি সিদ্দিকী হারুন ও “তারুণ্যের সাতকাহন” ম্যাগাজিনের সম্পাদক শাকিলা ববি।

তারুণ্য সোসাইটির সভাপতি আবদাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বার্ডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জনাব বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম, তারুণ্য সোসাইটির উপদেষ্টা শাহ্ রাজিব আহমেদ রিঙ্গন ও জলি রহমান।

‘তারুণ্যের আনন্দযজ্ঞ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল তারুণ্যের কথা পুতি পাঠ করেন প্লে ব্যাক সিঙ্গার রাজিব ভট্টাচার্য। এছাড়াও তারুণ্য সোসাইটির মেয়ে সদস্যদের পরিবেশনায় ছিল বাঙ্গালী ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও লোক নৃত্য।
তরুণ প্রজন্মের অহংকার প্রয়াত নায়ক সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে তারুণ্য সোসাইটির সদস্যদের পরিবেশনা  অনুষ্ঠানে দর্শদের বিশেষ ভাবে আকর্ষণ করে ।
“তারুণ্যের আনন্দযজ্ঞ” এর প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন শাকিলা ববি ও শেখ উসমান গনি রুমী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মোমেন্ট নির্মিত, সাইফুল ইসলাম রানা প্রযোজিত, সায়েম চৌধুরী ও হাবিব দুর্জয় পরিচালিত  স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “সমীকরণ” দর্শদের প্রশংসা কুড়ায়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন তারুণ্য সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান রাকিব।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.