Sylhet Today 24 PRINT

বড়লেখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আহাদ। বিদ্যালয়ের শিক্ষক মো. তোফাজ্জল হোসেন শান্ত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিদ্যালয়ের ভূমি দাতা বিরেন্দ্র চন্দ্র দেবনাথ, হাজী আব্দুস সাত্তার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, প্রধান শিক্ষক মাকসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে এলাকার বাসিন্দা ও সাবেক পৌর মেয়র প্রয়াত আব্দুল মালিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল লতিফ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.