Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন

মৌলভীবাজার সংবাদদাতা |  ০৮ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে 'সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস' পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে ’সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ।

এ সময় সৈয়দ আবু জাফর আহমদ বলেন, আওয়ামীলীগ ও বিএনপির অপরাজনীতির কারণে দেশে আজ হিন্দু-মুসলমান বিভেদ বাড়ছে এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গণজাগরণ দরকার।

সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বাসদের মুজাহিদ আহমদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সিপিবি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, বাসদের জেলা কমিটির আহবায়ক মঈনুর রহমান মগনু, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির আহবায়ক মিটন দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.