Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৬

সিলেটে নিজকক্ষ থেকে আশরাফুল ইসলাম সেলিম (২৫) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার 'শামীম ভিলা' থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে আব্দুল জলিলের ছেলে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি। সেলিম ও তার মা ওই বাসার ৩য় তলায় ৪নং ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন

সিলেট কোতয়ালী মডেল থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র জানান, সন্ধ্যায় বাসার নিজ কক্ষে থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিকেল ৪টার কোনো এক সময় সেলিম আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারন খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.