Sylhet Today 24 PRINT

শিবগঞ্জ থেকে হুইস্কিসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট |  ১৩ এপ্রিল, ২০১৫

সিলেট নগরীর পূর্ব শিবগঞ্জ থেকে হুইস্কিসহ এক নারীকে আটক করেছে র‌্যাব। রবিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ সিনামন রেস্টুরেন্টের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক সাজেদা বেগম (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল নলজুড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী। তার কাছ থেকে ৮ বোতল ডাইরেক্টরস স্পেশাল হুইস্কি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.