Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি কলেজের ৫০ বছরপূর্তি উদযাপন সমন্বয় কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ১৩ এপ্রিল, ২০১৫

সিলেট সরকারি কলেজের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সমন্বয়ন কমিটি গঠন করা হয়েছে। 
শনিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশফাক আহমদের সভাপতিত্বে ও সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়। 

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ অধ্যাপক আশফাক আহমদকে প্রধান সমন্বয়ক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও এডভোকেট রণজিত সরকারকে সমন্বয়ক, এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক প্রতাপ চৌধুরীকে সদস্য সচিব ও কলেজের বর্তমান ছাত্র প্রতিনিধি দেবাংশু দাস মিঠুকে সদস্য করে সমন্বয় কমিটি গঠন করা হয়।

আগামী ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রাক্তন এমসি ইন্টারমেডিয়েট ও বর্তমান সিলেট সরকারী কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদযাপন পরিষদের সমন্বয়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.