গোয়াইনঘাট প্রতিনিধি | ১০ নভেম্বর, ২০১৬
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।