Sylhet Today 24 PRINT

দেশের ১৬ কোটি জনসংখ্যা অভিশাপ নয়, সম্পদ: শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক গণ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ১৬ কোটি জনসংখ্যা অভিশাপ নয়, সম্পদে পরিণত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো।

শিক্ষামন্ত্রীর আরো বলেন, জঙ্গি, সন্ত্রাস ও ষড়যন্ত্র করার মাধ্যমে একটি মহল বাংলাদেশের অগ্রযাত্রাকে বারবার টেনে ধরার চেষ্টা করেছে। এদেশের সাধারণ মানুষ জঙ্গিদের কবর রচনা করেছে। ষড়যন্ত্রের বীজ চিরতরে মাটি চাপা দিয়েছে। এখন আর কেউ ষড়যন্ত্র করে, বিদেশীদের তাঁবেদারি করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে সাধারণ মানুষের কাছে আসতে হবে, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মাননীয় সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা ও সামসুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাখন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার কবির সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, অধ্যাপক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী আবদুস শুক্কুর,  প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. আব্বাস উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের এবাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.