Sylhet Today 24 PRINT

সিলেটে উদীচীর সভাপতি একে শেরাম, সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

উদীচী, সিলেটের দুদিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার উদ্বোধন হয়

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের ষোড়শ জেলা সম্মেলনে কবি এ. কে শেরামকে সভাপতি ডা. অভিজিৎ দাশ জয়কে সাধারণ সম্পাদক এবং সন্দীপ দেবকে কোষাধ্যক্ষ করে  ২৯ সদস্যবিশিষ্ট জেলা সংসদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বেলা ২টা থেকে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনের শেষ পর্যায়ে প্রতিনিধিদের দ্বারা সর্বসম্মতিতে গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি এনায়েত হাসান মানিক, সুমিতা দত্ত, সৈয়দ মনির হেলাল, দীপিকা চক্রবর্তী, মাধব রায় ও রতন দেব।

সহ-সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, সম্পাদকমন্ডলীর সদস্য ধ্রুব গৌতম, হিতাংশুভূষণ কর, ইয়াকুব আলী, দেবদাশ চক্রবর্তী, ফাহমিদা এলাহী বৃষ্টি ও সুদীপা দাশগুপ্তা।  

সদস্য পদে ব্যারিস্টার মো. আরশ আলী, বাদল কর, অংশুমান দত্ত, পুলিন রায়, অর্ধেন্দু দাশ, বিদ্রোহী আবীর, স্বপ্না দে, কাজী আলফাজ হোসেন, মো. সুমন ফারাবী, মনিরুল ইসলাম টিটু(ফেঞ্চুগঞ্জ) এবং বীরবল লোহার(লাক্কাতুরা)।

কাউন্সিল অধিবেশনে সাংগঠনিক প্রস্তাব উপস্থাপন করেন রতন দেব, সাধারণ প্রস্তাব শাহনেওয়াজ সোহাগ এবং সম্মেলন ঘোষণা উপস্থাপন করেন ফাহমিদা এলাহী বৃষ্টি। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পরিচালনা করেন কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান।

এর আগে বেলা ২টা থেকে জেলা ও শাখার প্রতিনিধি-পর্যবেক্ষকদেও নিয়ে শুরু হয় কাউ্িসল অধিবেশন। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক রতন দেব, অর্থপ্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন শম্পা, এবং শোক প্রস্তাব উত্থাপন করেন দপ্তর সম্পাদক ধ্রুবজ্যোতি দাশ গৌতম। প্রতিনিধি-পর্যবেক্ষকদের আলোচনা এবং কিছু সংযোজন-বিয়োজনের পর প্রতিবেনসমূহ কাউন্সিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.