Sylhet Today 24 PRINT

বড়লেখায় কাঁঠালতলী-মাধবকুন্ড সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ডের সংযোগ সড়ক কাঁঠালতলী-মাধবকুন্ডের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

কাঁঠালতলী বাজার থেকে মাধবকুন্ড জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ ৮ কি:মি: সড়ক সংস্কার কাজে সরকারের প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয় হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে মাধবকুন্ড জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মাধবকু- উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, মাধব পানপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর এলগিরি প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.