বিশ্বনাথ প্রতিনিধি | ১১ নভেম্বর, ২০১৬
সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও রামপাশা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১১নভেম্বর) রাতে উপজেলা সদরের একটি হোটেলে এবং রামপাশা ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে পৃথকভাবে কেক কেটে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ। রামপাশা ইউনিয়ন যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আ’লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা শাহ্ শামীম আহমদ।
পৃথক অনুষ্ঠান বক্তরা বলেন, দেশ ও জাতির উন্নয়নে যুবলীগ নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান বক্তারা।
বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আশিক আলী ও আলতাব হোসেন’র যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, অলংকারী ইউনিয়ন আ’লীগের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক অরুণোদয় পাল ঝলক, ওসমানী নগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরজ আলী। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার সাইদুর রহমান ও যুবলীগ নেতা মনছুর আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ফয়ছল আহমদ মেম্বার, কামরুজ্জামান সেবুল, আবুল কাহার, আব্দুল তাহিদ ও উলামালীগ নেতা মাওলানা মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, উপজেলা যুবলীগের সদস্য আজির মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম। সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন যুবলীগ নেতা কয়েছ মিয়া, আমিনুর রহমান ইমরান, নুরুল আহমদ, মুছা মিয়া, সানাউর রহমান, ইমরান আহমদ, আসাদ আহমদ, ছালেক আহমদ, নুর উদ্দিন রানা, আব্দুল আহাদ, হুসিয়ার আলী, খালেদ আহমদ, বাবুল মিয়া, রানু আহমদ, রুবেল মিয়া, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন, যুবলে আহমদ, মিণ্টু মিয়া, রায়হান আহমদ অপু, তয়মুছ আলী, লাল মিয়া, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, মিয়াদ আহমদ প্রমুখ।