Sylhet Today 24 PRINT

সিলেটটুডে'র সম্পাদক হিসেবে যোগ দিলেন আব্দুল আলিম শাহ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০১৫

অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে২৪ডটকমের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আব্দুল আলিম শাহ। রোববার তিনি সিলেটটুডের প্রধান সম্পাদক কবির য়াহমদ'র কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।

আব্দুল আলিম শাহ সিলেটের সাংবাদিকতা অঙ্গণের এক পরিচিত নাম। বয়েসে তরুণ এই সাংবাদিক ইতোমধ্যেই সাংবাদিকতা ক্ষেত্রে নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন।

আব্দুল আলিম শাহ সিলেটটুডে ছাড়াও এসএ টিভির সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন 'চ্যানেল এস'র সিলেট ব্যুরো চিফ'র দায়িত্ব পালন করেন।

আব্দুল আলিম শাহ'র সম্পাদনায় সিলেটটুডে পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেছেন অনলাইন পোর্টালটির প্রধান সম্পাদক কবির য়াহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.