Sylhet Today 24 PRINT

মৃত্তিকায় মহাকালের যুগার্ধে পথনাট্যোৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৬

‘মোরা প্রজ্জ্বলিত করবো মানবতা শিল্প শিংহ নাদে’ এই স্লোগান বুকে ধারন করে গণ সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকায় মহাকাল উচ্ছাস আর উজ্জীবনে উদযাপিত করলো যুগার্ধে পথনাট্যোৎসব।

শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটির যুগার্ধে পদার্পণ উপলক্ষ্যে আয়োজন করে উৎসবের প্রথম পর্ব পথনাট্যোৎসব। বিকেল ৪টায় মহান জাতীয় সংগীতের মধ্য দিয়ে সূচীত এ আয়োজনটির উদ্বোধন করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সিলেট মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৃত্তিকায় মহাকালের সাধারণ সম্পাদক ডা. ফাহিমা ইয়াসমিন।  

শর্মিলা দাশ সিমি ও সাদিয়া ইসলাম চৌধুরীর যৌথ উপস্থাপনায় উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সিলেট অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সুস্থ্য সাংস্কৃতিক তীর্থস্থান। মৃত্তিকায় মহাকাল অর্ধযুগ ধরে গণমানুষের অধিকারে  যে সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তা নিঃসন্দেহে আশা জাগানিয়া।

বক্তারা সকল সাম্প্রদায়িকতা এবং কূপমন্ডুকতার বেড়াজাল ছিন্ন করতে মৃত্তিকায় মহাকালের এ চিরন্তন সাংস্কৃতিক জাগরণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিকেল সাড়ে ৪টায় পঞ্চকবির গানে উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে অংশ নেয় কথাকলি সিলেট ও মৃত্তিকায় মহাকাল শুদ্ধস্বর। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে শুরু হয় নাট্যোৎসবের মূল পর্ব। এতে এক এক করে উপস্থিত হাজারো দর্শককে বিমোহিত করে প্রযোজিত হয় ৫টি নাটক। তার মধ্যে মৃত্তিকায় মহাকাল প্রযোজনা কাল বোশেখীর পালা, নগরনাট প্রযোজনা সুন্দরবন, কথাকলি সিলেট প্রযোজনা লাল সবুজের ডাক, নাট্যালোক সিলেট প্রযোজনা পানির নাম জয়রাম ও থিয়েটার বাংলা প্রযোজনা রঙ্গের মানুষ।

উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, আনোয়ার হোসেন রনি, সামসুল বাসিত শেরো, সামসুল আলম সেলিম, আফজাল হোসেন, বাবুল আহমেদ, খোয়াজ রহিম সবুজ, নিলাঞ্জন দাস টুকু, ডা. নাজরা চৌধুরী, মোস্তাক আহমদ, সাংবাদিক সুমিত দাস (কলকাতা), ছড়াকার বিধুভোষণ ভট্টাচার্য, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশিষ দেবু প্রমুখ।

কবি সৈয়দ সামসুল হককে উৎসর্গিত অনুষ্ঠানটির সমাপ্তি হয় আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরীর কন্ঠে ‘নুরুলদীনের সারাজীবন’ এর অংশ বিশেষ আবৃত্তির মধ্য দিয়ে। অনুষ্ঠান শেষে মৃত্তিকায় মহাকালের সকল সদস্যের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

উৎসব সমন্বয়ের দায়িত্বে ছিলেন- মারুফ আহমদ মুন্না, জয়নাল আবেদীন, শেখ মনিরুজ্জামান, শাহিদ খান ফরহাদ, রুবেল আহমেদ, সোহান রানা, শাহিনুর আহমেদ রাসেল, বিথী সাইমূম, পাপীয়া রায়, ফাহমিদা সুলতানা সূচী, তাহরীম বখত নাদিব, মারুফা আক্তার মাধবী, শরিফা আক্তার কলি, দিপা কর্মকার, চৈতি রানী দেবনাথ, অনিক কুমার শিংহ, মিজানুর রহমান, পূজা মজুমদার, জেসিকা সাকি, হেনা মমো, সায়্যিদ শাহিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.