Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০১৬

সম্প্রতি নাসিরনগর, ছাতক, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রোববার (১৩ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে মানববন্ধন করলো সিলেটের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধনে আবু বকর আল-আমিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টিভির সিলেট ব্যুরো চিফ আল-আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, এটিএন বাংলা সিলেট এর ব্যুরো চিফ শাহ মুজিবুর রহমান জকন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি'র বিমলেন্দু দাশ বিপ্রেশ, বিপ্রেশ গোস্বামী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র এনামুল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি'র বিপ্রজিত তালুকদার, এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি'র অরুনাভ বনিক পলাশ।

মানববন্ধন থেকে বক্তারা সারাদেশের সাম্প্রদায়িক হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান ও মন্ত্রী সায়েদুল হক এর পদত্যাগ দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.