Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৬

সিলেটের জাফলংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম বিওপির হাবিলদার শাহাব উদ্দিন উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকার ১২৭৩ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করেন।

সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহাব উদ্দিন ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.