Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অনুমোদন

বড়লেখা প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৬

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপিকে সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনরে মাধ্যমে সভাপতি পদে মো. শাহাব উদ্দিন এমপি, সহ-সভাপতি পদে ডা. প্রণয় কুমার দে, মো. নিমার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন (বর্ণি), অধ্যাপক বিধান চন্দ্র দাস, ফাইয়াজ আলী ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম তখন আলী, সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম সুন্দর, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও বিবেকানন্দ দাস নান্টু এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরান চৌধুরী, সোয়েব আহমদ, আব্দুল লতিফ নির্বাচিত হন।

পরবর্তীতে বাকী সম্পাদকীয় পদসহ সদস্য পদ পূরণ করা হয়। এতে আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত বাবলু, কৃষি ও সমবায়  বিষয়ক সম্পাদক মো. নিয়াজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পানু লাল দে, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী কবির, দপ্তর সম্পাদক পদে জেহিন সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ মঈনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা  বিষয়ক সম্পাদক পদে তাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জহুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলী আহমদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক পদে শাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক পদে এনাম উদ্দিন (চেয়ারম্যান), শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পদে মাতাব উদ্দিন, শ্রম সম্পাদক পদে আশরাফ মুহিত, সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াছিন আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ (লতু), সহ দপ্তর সম্পাদক পদে হিফজুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নজব উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে ছয়দুল হোসেন দায়িত্ব লাভ করেছেন। এছাড়া সদস্য পদে ৩৩ জনের নাম অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.