Sylhet Today 24 PRINT

ছাতকে লিফলেটসহ ৩ শিবির কর্মী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৬

ছাতকে লিফলেট ও চাঁদা আদায়ের রশীদ বইসহ ৩ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে জাউয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল চরমহল ইউনিয়নের চরবাড়কা গ্রামের আব্দুল জব্বারের পুত্র বুরহান উদ্দিন(২৫), নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের আশরাফ আলীর পুত্র মোহাম্মদ আলী তারেক(২৩) ও উত্তর খুরমা ইউনিয়নের ইসলামপুর(পলিরটুক) গ্রামের ইসলাম আলীর পুত্র আছকির আলী(২২)।

গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া অভিযান চালিয়ে জাউয়াবাজার থেকে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, সদস্য সংগ্রহের ফরম, চাঁদা আদায়ের রশীদসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি হিরো মোটরসাইকেল আটক করে পুলিশ।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিলি করায় সময় বিভিন্ন কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.