Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০১৬

সিলেটের বিশ্বনাথের কালিগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বাজারের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য আর সঠিক পরিমাপ দেখা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য আর বিএসটিআই কর্তৃক অনুমোদিত না থাকায় ‘রাহুল এন্ড শ্রাবণ ভেরাইটিজ স্টোর’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও এসিল্যান্ড মো. আব্দুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের বিএসটিআই’র পরিদর্শক কাউসার আলী ও থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.