Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে চারদিন ব্যাপি বর্ষবরণ উৎসব

সনেট দেব চৌধুরী, শ্রীমঙ্গল |  ১৪ এপ্রিল, ২০১৫

হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য বয়ে এনেছে ১৪২২ বঙ্গাব্দ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকজ সংস্কৃতি ও কৃষ্টি লালনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও চার দিনব্যাপি বর্ষবরণ উৎসব শুরু হয়েছে। অনুশীলন চক্রের আয়োজনে শহরের শিশু উদ্যানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব।

উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী এমপি।

উদীচি শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণের গানের মধ্যদিয়ে সকালে নতুন বর্ষকে বরণ করে নেয় শ্রীমঙ্গলবাসী।

এরপর ৯টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল এ শোভাযাত্রায় নানা শ্রেণি-পেশার মানুষজনসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.