Sylhet Today 24 PRINT

ছাতকের অসুস্থ ইউএনওকে ঢাকায় স্থানান্তর

ছাতক প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০১৬

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। অসুস্থ এ কর্মকর্তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শংকামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন স্বজনরা।

শনিবার বিকেলে ইউএনও আরিফুজ্জামান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.