তপন কুমার দাস, বড়লেখা | ১৪ এপ্রিল, ২০১৫
১৪২২ বঙ্গাব্দকে বরণ করে নিতে আজ মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখায় হাজার হাজার মানুষ মেতে উঠেছিলেন প্রাণের উচ্ছ্বাসে। নববর্ষকে বরণ করে নিতে বড়লেখা পৌর শহর থেকে শুরু করে উপজেলার পাড়া-মহল্লায় চলে বিরামহীন উৎসব। রাস্তা বেরুলেই চোখে পড়েছে লালপেড়ে সাদা শাড়ি আর নানা রঙের পাঞ্জাবি-ফতুয়া পরিহিত নারী-পুরুষের ঢল।
সকাল থেকেই বিভিন্ন বর্ষবরণ মঞ্চে 'এসো হে বৈশাখ/তাপনিশ্বাসবায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে/বৎসরের আবর্জনা দূর হয়ে যাক...'গানে মুখরিত হয় বড়লেখার জনপদ। সূর্যের খরতাপ মাথায় করেও হাজার হাজার মানুষের ঢল নামে বর্ষবরণ অনুষ্ঠানে।
স্কুল কলেজের শিক্ষার্থী, পেশাজীবী-শ্রমজীবী মানুষ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, নারী নেত্রী, গৃহবধূ ও সংস্কৃতি কর্মী থেকে শুরু করে কেউ বাদ পড়েননি এ উৎসবে। সবার গন্তব্য যেন নজরুল একাডেমি বর্ষবরণের অনুষ্ঠান চত্বর।
নজরুল একাডেমীর বর্ষবরণ
১৪ এপ্রিল মঙ্গলবার ১৪২২ বাংলার নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বারের ন্যায় এবারও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে স্থানীয় নজরুল একাডেমি।
পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যা¤পাসে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনায় নজরুল একাডেমি বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ তৈরী করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি। সকাল ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নজরুল একাডেমি পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় নজরুল একাডেমির সভাপতি শিক্ষক দিপক নন্দির সভাপতিত্বে ও অধ্যক্ষ জহির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, যুগ্ম সাধারণ স¤পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, ডা: দিগেন্দ্র দেবনাথ, নজরুল একাডেমির উপদেষ্টা কাউন্সিলার তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মসরুল আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও পৌর শহরের মধ্যবাজার সিএনজি অটোরিক্সা ষ্টেন্ড কমিটি, এন.টি.আর ডান্স একাডেমীসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ১৪২২ বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।