Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা-বাগান স্টাফদের প্রশিক্ষণ কোর্স চলছে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান স্টাফদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্স চলছে।

শ্রীমঙ্গল টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের হলরুমে ১৩ নভেম্বর এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ১৭ নভেম্বর শেষ হবে এই প্রশিক্ষণ। চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট এর সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

শ্রম আইন, অটিজম ও এইচআইভি এইডস, দুর্নীতি প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক প্রথার প্রেক্ষিতে বাংলাদেশ, জঙ্গি ও সন্ত্রাস, উৎপাদন ও উৎপাদনশীলতা, প্রভৃতি বিষয়ে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রশিক্ষণে ৩৫ জন চা-বাগান স্টাফ নারী-পুরুষ অংশগ্রহণ করছে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে রয়েছেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশস ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপ শ্রম পরিচালক মো. গিয়াসউদ্দিন, অনুষদ সদস্য আব্দুল বাতেন, প্রভাষক মির্জা ইকবাল আহমদ, শ্রম পরিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শফিকুর রহমান ও শ্রীমঙ্গলের উপ-শ্রম পরিচালক মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.