Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৬

মাধবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ভোরে পৌর শহরের গাবতলী টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনোরঞ্জন দাস (৪০) আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত মন্থ চন্দ্র দাসের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, মনোরঞ্জন দাসের বিরুদ্ধে ২০০৭ সালে হবিগঞ্জ বিচারিক আদালতে মৎস্য আইনে ১ বছরের সাজা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.