Sylhet Today 24 PRINT

চিকিৎসার কথা বলে মেয়েকে হোটেলে এনে ধর্ষণের চেষ্টা, পিতা আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৬

চিকিৎসার কথা বলে মেয়ে শহরে এনে হোটেল তোলেন পিতা। হোটেল কক্ষেই অষ্টাদশী মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় মেয়েটির চিৎকারে হোটেল ব্যবস্থাপকসহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। সিলেট কতোয়ালি থানা পুলিশ পিতাকে আটক করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর লালদিঘীর পাড়ের আল ইসলাম হোটেলে এ ঘটনাটি ঘটে। বেলা সাড়ে ৩ টায় এই হোটেল থেকে পিতা ইলিয়াস মিয়া (৫৫) কে আটক করে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় পিতাকে অভিযুক্ত করে মামলা করেছেন মেয়ে।

কতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) ফয়েজ আহমদ সিলেটটুডে টোয়েন্টিফডটকমকে বলেন, সিলেটের মোগলাবাজার থানার মোকামদোয়ার গ্রামের ইলিয়াস মিয়া মোট ছয়টি বিয়ে করেছেন। তার ৪ স্ত্রী মারা গেছেন, ২ জন জীবিত আছেন। বৃহস্পতিবার আঠার বছর বয়সী মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নগরীতে নিয়ে আসেন ইলিয়াস। দুপুর ১২টার দিকে মেয়েকে নিয়ে আল-ইসলাম হোটেলে উঠেন তিনি। এরপর হোটেল কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান।

এসময় মেয়ের চিৎকারে হোটেল কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ ইলিয়াস মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা করেছে জানিয়ে ফয়েজ বলেন, এরআগেও ইসমাইল মিয়া একাধিকবার মেয়েকে কুপ্রস্তাব দেয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.