Sylhet Today 24 PRINT

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৬

সিলেটে স্ত্রী হত্যার দায়ে আজির উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায়ের আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের এপিপি হুমায়ূন কবির।

দণ্ডপ্রাপ্ত আজির উদ্দিন সিলেটের কানাইঘাটের মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।

মামলার সূত্র থেকে জানা যায়, গোলাপগঞ্জের লালনগর গ্রামের রেশমাকে বিয়ে করেন আজির উদ্দিন। ২০১০ সালের ৩০ মার্চ যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা রেশমাকে গলাটিপে হত্যা করেন স্বামী আজির উদ্দিন।

এ ঘটনার পরদিন নিহতের ভাই শাহীন আহমদ বাদী গোলাপগঞ্জ থানায় আজিরকে আসামি করে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.