Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ায় রুমেনা আক্তার (৩০) নামে কাতার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের কাতার প্রবাসী আতিক মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী আতিক মিয়ার স্ত্রী রুমেনা বেগম ৪ সন্তান নিয়ে বাস করতেন এবং রুমেনার শ্বশুর ইরা মিয়া তাঁর স্ত্রীসহ একই বাড়িতে অন্য ঘরে আলাদা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন রুমেনা। শুক্রবার সকালে তাঁর সন্তানরা ঘুম থেকে ওঠে তাদের মাকে দরজার চৌকাঠে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে।

চিৎকার শুনে পাশের ঘরে থাকা রুমেনার শ্বশুর-শাশুড়িরা এসে দেখতে পান তাঁর লাশ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.