Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাজ্জাদ হোসেন জানান- শুক্রবার(১৮নভেম্বর) ভোর  রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.