Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল)সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে সিলেটের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের সচেতন কর্মীবৃন্দ। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জাসদের জেলা সভাপতি লোকমান আহমেদসহ অরোও অনেকে। 

এ সময় শিক্ষামন্ত্রীর প্রাণনাশের হুমকির ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে হুমকিদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও কয়েকশত শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.