Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বাজারে আগুন, ৪ কোটি টাকার ক্ষতি, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে আগুন লেগেছে ১৫টি দোকান পুড়ে গেছে। বাজারের আব্দুল মনাফ ম্যানশন ও নজরুল মিয়া মার্কেটের পাকা দোকান পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমদ চৌধুরী জানান, সকালে বাজারে হঠাৎ আগুন গেলে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন চার দোকান মালিক। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। 

কিন্তু ততক্ষণে ওই বাজারের আব্দুল মনাফ ম্যানশন ও নজরুল মিয়া মার্কেটের প্রায় ১৫টি পাকা দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এখানে একটি হোটেল ছিল, সেই হোটেলের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.