Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে তীর খেলার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরবাজার এলাকা থেকে ভারতীয় তীর খেলার জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক বিশ্বনাথ করেছে থানা পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে এ ৬ জুয়াড়িকে আটক করেন।

আটককৃতরা হচ্ছে, সিলেট সদর উপজেলার ধনপুর গ্রামে মর্তুজ আলী ছেলে মোস্তাক আহমদ (২৪), একই উপজেলার আউশা গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২), বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের মকদ্দুছ আলীর ছেলে রফিক মিয়া (২৫), কাইমগঞ্জ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফয়ছল আহমদ (২৩), তবলপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে তৈয়ব আলী (৪৮) এবং একই গ্রামের মকন মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫)।

৬জুয়াড়িকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.