Sylhet Today 24 PRINT

সাংস্কৃতিক আন্দোলনই পারে সৌহার্দ্য বাঁচিয়ে রাখতে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, দেশের চলমান সাম্প্রদায়িক সংঘাত, সাঁওতাল পল্লীতে হামলা সহ দেশ বিরোধী চক্রের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে জাতিকে উজ্জিবীত করার একমাত্র সমন্বিত শক্তি হলো সংস্কৃতিকর্মীরা। সাংস্কৃতিক আন্দোলনই পারে বাঙালির হাজার বছরের সৌহার্দ্য বাঁচিয়ে রাখতে।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা এবং কুপমন্ডুকতার বিরুদ্ধে যখন দেশের প্রগতিশীল আন্দোলন বেগবান হচ্ছে ঠিক এই সময়ে মুখোশধারী একটি চক্র জোটবিরোধী বিভিন্ন কার্যক্রমে লিপ্ত রয়েছে। এটি কেবল গঠনতন্ত্র বিরোধীই নয়, এটি সন্ত্রাসী মৌলবাদী চক্রের হাতকে শক্তিশালী করার শামিল।

তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট শাখার সকল সচেতন সংস্কৃতিকর্মীকে জোট বিরোধী এসব অপতৎপরাতার সমোচিত জবাব দিতে আহব্বান জানান। তিনি বলেন, নাজনীন হোসেন ও শামসুল আলম সেলিমের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট যে কার্যক্রম পরিচালনা করছে, তাই জোটের মূল কার্যক্রম।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে শনিবার দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সহ সভাপতি ঝুনা চৌধুরী।

নেতৃবৃন্দ জোট বিরোধী অপতৎপরতার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে বলেন, জোটে ভাঙন ধরানোর চেষ্টা মনেই সন্ত্রাস-সাম্প্রদায়িকতাকে উসকে দেয়া এবং বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রায় আঘাত করা। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে জোটের কার্যক্রমকে আরো বেগবান করার মধ্যদিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।

জোট সিলেটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফ রহমান, রানা কুমার সিনহা, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, বিধুভূষন ভট্টাচার্য, শামসুল বাসিত শেরো, বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, আফজাল হোসেইন, নিলাঞ্জন দাশ টুকু, ড.নাজরা চৌধুরী, গৌতম চক্রবর্তী, অনিমেশ বিজয় চৌধুরী,  শাহাদাত বখ্ত শাহেদ, আবিদ ফায়সাল, নিলাঞ্জনা দাশ জুঁই, ইকবাল সাঁই, মুফতি আব্দুল খাবির, মুহিতুর রহমান রনি, অমিত ত্রিবেদী, সৈয়দ সাইমুম আনজুম ইভান, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.