Sylhet Today 24 PRINT

মাধবপুরে নির্বিঘ্নভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

মোট পরীক্ষার্থী ৭হাজার ২৭০জন,অনুপস্থিত ৪১৩ জন

মাধবপুর প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক বিদ্যালয় ও  ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১৮টি কেন্দ্রে একযুগে শুরু হয়েছে।

সরকার ঘোষিত সময়সূচী অনুযায়ী প্রথম দিন  রবিবার(২০নভেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থীর ইংরেজি পরীক্ষা শুরু হয়েছে।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান,উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৭০ জন । অনুপস্থিত রয়েছেন ৪১৩ জন পরীক্ষার্থী ।

শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সমাপ্ত হয়েছে। সরেজমিনে মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী(পিএসসি)পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ঋষি কেশ ভট্টাচার্য জানান,এই কেন্দ্রে ২৪টি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শান্তিপূর্ণ ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এস,আই)এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।এই সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ঋষি কেশ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কেন্দ্র পরিদর্শন করেন চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রহম আলী,অধ্যক্ষ মোহন মিয়া,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া কেন্দ্র সচিব মিহির চন্দ্র দেব,হলসুপার মাসুদুল হাসান,সাংবাদিক আবুল হোসেন সবুজ,সানাউল হক চৌধুরী শামীম,হামিদুর রহমান,উপ সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.