Sylhet Today 24 PRINT

সিলেটে শেখ হাসিনার জনসভা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক |  ২০ নভেম্বর, ২০১৬

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করেছিলো সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে এই সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে।

আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দন আহমদ কামরান ও জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা না হওয়ায় সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে।  তবে জনসভা না হলেও ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে।

২৩ নভেম্বরের প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সিলেট আওয়ামী লিগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও রোববার জনসভা হঠাৎ স্থগিতের ঘোষণায় এতে ভাটা পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.