Sylhet Today 24 PRINT

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

কুলাউড়া প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলতাব মিয়া (৬২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার (মৌলভীবাজার-কুলাউড়া সড়কের) চাটুরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার টেংরা বাজার থেকে বাড়ি ফেরার পথে চাটুরা এলাকায় আলতাব মিয়া দুর্ঘটনার স্বীকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের মৃত খতিব মিয়ার ছেলে। পরে স্থানীয়রা তাঁর মৃতদেহ ও মোটর সাইকেল সড়কের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

রাজনগর থানার এস আই আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.