আজিজ খান, গোলাপগঞ্জ | ২০ নভেম্বর, ২০১৬
গোলাপগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ নভেম্বর) দুপুরে ৩ টি ডিপার্টমেন্টাল স্টোর, ৩ টি রেস্টুরেন্ট, ১ টি ফার্মেসী, ৩টি চালের দোকান, ৩টি মোটরযান, ১ জন ভুয়া ডাক্তারকে জরিমানা প্রদান করা হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌরিন করিম-এর নেতৃত্বে আরও অংশ নেন উপজেলার ভূমি অফিসের নাজির সিরাজুল ইসলাম ও গোলাপগঞ্জ থানার এ,এস আই জাকির হোসেন।
ভ্রাম্যমাণ আদালত গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীস্থ বনফুল এন্ড কোং কে ৫ হাজার টাকা, মুহিবুর রহমান এন্ড সন্স কে ৩ হাজার টাকা, আলী স্টোরকে ৩ হাজার টাকা, সনি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও আরো ২ টি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, আহমদ খান রোডের চালের দোকান এম বাছিত ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও আরো দুটি চালের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, আয়েশা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ৩ টি মোটরযান (টলি) কে ৫০০ ‘শ টাকা করে ১৫০০ শ টাকা এবং ওয়ারিছ উল্লাহ বিপণীর ডাক্তার পরিচয়দানকারী এইচ এম দেলওয়ারকে ২০ হাজার টাকাসহ মোট ৫১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে।
মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ফার্মেসীর লাইসেন্স না থাকা ও ভুয়া সার্টিফিকেটে ডাক্তার পরিচয়দান, রোড পারমিট-বিহীন গাড়ি চলানো, চালের বস্তায় পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।