Sylhet Today 24 PRINT

বাংলাদেশ বিশ্বের রোলমডেল : স্বেচ্ছাসেবক লীগ সভাপতি

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার বলেছেন, বিএনপি-জামায়াতের মদদেই দেশে আজ অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পাঁয়তারা চলছে। দেশের মানুষের সামনে এ তথ্য আরো ভালভাবে তুলে ধরতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের এক রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন কাজ চলছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদেরকে নিজ নিজ ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি সুশৃঙ্খল ধারায় প্রবাহিত হয়ে আসছে।

শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে রবিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি বলেন, জনগণ বিএনপি-জামায়াতের রাজনীতি চায় না। তারা জ্বালাও পোড়াও করে দেশের মানুষকে হত্যা করেছে। দেশের অর্থনীতিকে নষ্ট করতে বিএনপি-জামায়াত নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মো. মখলু মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এডভোকেট কামাল আহমদ, আব্দুল লতিফ নুতন, এডভোকেট ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু প্রমুখ।

এছাড়া স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.