Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্ত্রীর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোখলেছুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম উপজেলার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মোখলেছুর রহমান জুয়েলের স্ত্রী নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত মোখলেছুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনার অপর একটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি মাধবপুরে মন্দির ভাংচুর করার ঘটনায়ও তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.