সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৫
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সরকারি সফরে সিলেট আসছেন বৃহস্পতিবার। সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজির বাজার সেতু পরিদর্শনে যাবেন।
পরে সকাল ১১টায় তিনি শাহজালাল ও শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
এরপর তিনি সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জে সড়কের (আংশিক) পরিদর্শন করবেন। দুপুর ১টায় সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতীর পর তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।