Sylhet Today 24 PRINT

বাঁশতলা থেকে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৬

সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার বাঁশতলা এলাকা থেকে আটক তক্ষক তিনটি সদর উপজেলা বন বিভাগের ফরেস্টার এসএম নূরল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তক্ষকগুলো হস্তান্তর করে।এর আগে সোমবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে তক্ষক তিনটি আটক করে সীমান্তবর্তী বাঁশতলা ক্যাম্পের বিজিবির একটি টহল দল।

ফরেস্টার এসএম নূরল হক বলেন, তক্ষকগুলো বিকেলে সদর উপজেলার বিরামপুর বনে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.