Sylhet Today 24 PRINT

চাঁদের হাসি ক্লিনিকের ‌'প্রতারক' চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : |  ১৬ এপ্রিল, ২০১৫

টেন্ডারবাজী, গ্রাম আদালত নির্মানের নামে প্রতারণা, চাকুরী বাণিজ্য, পুষ্টি প্রকল্পের নামে টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে মামলাটি দায়ের করেন রিপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী বিলাল আহমদ। তিনি এই প্রতিষ্ঠানটির দ্বারা প্রতারিত হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন। মামলা নং-১০।

মামলায় নগরীর হাউজিং এস্টেটের এই ক্লিনিকের ক্লিনিকটির চেয়ারম্যান ডা. জুবায়ের আহমদ, প্রকল্পের সমন্বয়ক হুমায়ুন কবির লিটনসহ ১০ জনকে আসামী করা হয়েছে। পুলিশ লিটনসহ ২ জনকে মামলায় গ্রেফতার দেখিয়েছে।ডা. জুবায়ের পলাতক রয়েছেন।

বিমানবন্দর থানার ওসি গৌসুল আলম মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, তদন্তের জন্য বৃহস্পতিবার মামলাটি দুদকে প্রেরণ করা হবে।

অনুসন্ধান করে জানা যায়, দি চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের চেয়ারম্যান ডা. জুবায়ের, গ্রাম আদালত স্থাপন, পুষ্টি প্রকল্প ও চাকুরী প্রদানের নামে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন।

বুধবার দুপুরে প্রতাণার শিকার হওয়া অনেকে ক্লিনিকে এসে বিক্ষোভ করেন ও ক্লিনিকে তালা ঝুলিয়ে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.