Sylhet Today 24 PRINT

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

সিলেটে পৌঁছেই তিনি হযরত শাহজালাল (র.) এর মাজারে উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে হযরত শাহপরাণ (র.) এর মাজারের দ্দেশে রওয়ানা দেন। বেলা ১২টায় তিনি শাহপরানের (র.) মাজার জিয়ারত করেন। এরপর ১২:২০-এ তিনি জালালাবাদ ক্যান্টনমেন্টের উদ্দেশে যাত্রা করেন।

শেখ হাসিনা বেলা ১২:৪৫-এ সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্রবেশ করেন। সেখানে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন সহ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সফরসূচি রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্ট‍া পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.