Sylhet Today 24 PRINT

কাকলী শপিং সেন্টারে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৬

সিলেট নগরীর জিন্দাবাজারের কাকলী শপিং সেন্টারে আগুন লেগেছে।

সন্ধ্যায় ৬ টার দিকে বহুতল এই শপিং সেন্টারের অস্টম তলায় ভয়াবহ আগুন লাগে। আগুনের ধোয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে। এতে জিন্দাবাজার এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

কাকলীসহ আশপাশের মার্কেটের ব্যবসায়ী ও জনতা সড়কে ভিড় করায় জিন্দাবাজার-জল্লারপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.